গম বীজে কালো দাগ একটি সাধারণ কিন্তু গুরুতর সমস্যা, যা উৎপাদনে প্রভাব ফেলে। এই আর্টিকেলে আপনি জানতে পারবেন এর কারণ, কীভাবে এটি প্রতিরোধ করবেন এবং সুস্থ বীজ নির্বাচনের উপায়।

রোগের কারণ:
Bipolaris sorokiniana এবং Alternaria alternate নামক ছত্রাক দুইটি এ রোগের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ছত্রাকের অন্যতম।
রোগের লক্ষণ:
- আক্রান্ত বীজের ভ্রুনাংশে বাদামী রং এর দাগ পড়ে।
- ভ্রুন আক্রান্ত হয়ে অংঙ্কুরোদগমের ক্ষমতা কমে যায়।
- কালো দাগ পড়ায় বীজের বাজার মূল্য কমে যায়।
দমন ব্যবস্থাপনা:
- উপযুক্ত সময়ে বীজ বপন করা (১৫-৩০ নভেম্বর)
- বীজ বপনের পূর্বে কার্বোক্সিন (১৭.৫%) + থিরাম (১৭.৫% ) দগ্রুপের ছত্রাকনাশক দিয়ে যেমন: প্রোভ্যাক্স-২০০ ডব্লিউপি (৩গ্রাম/কেজি) দিয়ে বীজ শোধন করা।
- শীষবের হওয়ার সময় একবার এবং দুই সপ্তাহ পর আরও একবার প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- টিল্ট-২৫০ ইসি অথবা টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ফলিকুর ২৫০ ইসি প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে।
- পাকার পরে দেরি না করে বৃষ্টির আগেই ফসল কেটে নেয়া।