ধানের চারা পোড়া বা Seedling Blight একটি সাধারণ ও ক্ষতিকর রোগ, যা ধানের চারা গজানোর সময় পাতলা ও হলদেটে করে ফেলে। এই আর্টিকেলে এর কারণ, লক্ষণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোগের কারণ: নামক ছত্রাকের আক্রমণে হয়ে থাকে।
রোগের বাহক: মাটি, আক্রান্ত নাড়া, আগাছা ও পঁচা আবর্জনা।
বোরো মৌসুমে বীজতলায় ও মাঝে আউশ মৌসুমে এ রোগের প্রাদুর্ভাব হয়ে থাকে। রোগটি উচু জমিতে ও শুকনো বা কম ভেজা মাটিতে বেশী হয়ে থাকে। মাটি বেলে জাতীয় ও শুকনো হলে Sclerotium rolfsii এর আক্রমণ বেশী হয়ে থাকে। অন্যদিকে মাটি ভেজা ও আর্দ্র হলে Fusarium spp এর আক্রমণ বেশী হয়।
রোগের লক্ষণ:
- বীজ গজানোর আগেই আক্রান্ত বীজ পচে যেতে পারে।
- গজানোর পর আক্রান্ত চারা ধীরে ধীরে শুকিয়ে মারা যায় যা পুড়ে যাওয়ার মতো মনে হয়।
- শিকড় এবং চারার গোড়া কালচে বা সাদাটে দেখায়। সাদা ছত্রাক গুটি চারার গোড়ায় বা শিকড়ের কাছে মাটিতে দেখতে পাওয়া যায়।
- মাটিতে ছত্রাক গুটি, আক্রান্ত গাছ বা আগাছায় অবস্থিত ছত্রাক কান্ড আক্রমণেন প্রাথমিক উৎস হিসেবে কাজ করে।
- পাতা হালকা হলুদাভাব হয় এবং মড়িয়ে বা কুচকে যায়

দমন ব্যবস্থাপনা:
- প্রতি কেজি বীজ ২-৩গ্রাম অ্যাজোক্সিস্ট্রাবিন গ্রুপের ছত্রাকনাশক দিয়ে ১৮-২০ ঘন্টা শোধন করে নেওয়া।
- বেশী শীতে বীজ বপন না করা।
- বীজ লাগানোর আগে সম্ভব হলে ধানের কুড়া বীজতার মাটির সাথে মিশিয়ে দেয়া ।
- রোগ দেখা দিলে জমি বা জীবতলায় পানি ধরে রাখা।
- বীজতলা পলিথিন দিয়ে দিনের বেলা ঢেকে রাখা।