ধানের ‘লক্ষ্মীর গু’ একটি মারাত্মক রোগ যা গাছকে হঠাৎ শুকিয়ে ফেলে ও ফলন হ্রাস করে। এই পোস্টে এই রোগের কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।

ধান গাছে লক্ষ্মীর গু রোগ হলে কী করবেন? লক্ষণ ও প্রতিকার জানুন

রোগের লক্ষণ-

  • ব্রি ধান ৪৯, বিনাধান-৭, স্বর্ণা ও হাইব্রিড জাতসহ অন্যান্য ধানের জাতে এ রোগ বেশি হয়ে থাকে। 
  • মূলত ধানে ফুল আসার সময় বৃষ্টি হলে এবং তাপমাত্রা তুলনা মূলকভাবে কম থাকলে এ রোগ বেশি হয়ে থাকে। 
  • লক্ষ্মীর গু রোগে ধানের দানা খে ফোটার মত হয়ে হলদে-কমলা বর্ণ হয় এবং বহিরাবরণ প্রথমে সবুজ থাকে যা আস্তে আস্তে কালো বর্ণ ধারণ করে। 

সমন্বিত দমন ব্যবস্থাপনা-

  • গবেষণায় দেখা গেছে ধানের ফুল বের হওয়ার সময় প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক সেমন টিল্ট ৫-৭ দিন ব্যবধানে প্রতি লিটার পানিতে ২ মিলি করে রোগ হওয়ার আগে স্প্রে করলে এ রোগ কম হয়। 
  • রোগ দেখার পর ছত্রাকনাশক স্প্রে করলে কোন ফল পাওয়া যাবে না। 

0 CommentsClose Comments

Leave a comment