ধানের অন্যতম ভাইরাসজনিত রোগ হলো বাকানি। এ রোগে ধানের গাছ খর্বাকৃতি হয়ে যায় এবং পাতাগুলি হলুদ রঙ ধারণ করে। এখানে আপনি জানতে পারবেন এর লক্ষণ, কারণ ও কার্যকর প্রতিকার সম্পর্কে।

রোগের লক্ষণ-
- ধানের বাকানি রোগ মূলত বীজ ও মাটিবাহিত ছত্রাকজনিত রোগ।
- এ রোগের লক্ষণ বীজতলা ও মূল জমিতে পরিলক্ষিত হয়।
- আক্রান্ত চারা বা গাছ সুস্থ্য গাছের চেয়ে প্রায় ২-৩ গুন লম্বা হয়ে যায়।
- আক্রান্ত গাছগুলো লিকলিকে হয় এবং ফ্যাকাশে সবুজ রং ধারণ করে।
- আক্রান্ত গাছ মূলত মারা যায় অথবা বেঁচে থাকলেও শেষ পর্যন্ত ছড়ায় ধান চিটা হয়ে যায়।
- কান্ডের গোড়ায় ১ম, ২য়, ৩য় গিট বা পর্ব সন্ধিতে অস্থানিক শিকড় গজায়।

সমন্বিত দমন ব্যবস্থাপনা-
- সুস্থ ও রোগ মুক্ত বীজ ব্যবহার করা।
- আক্রান্ত গাছ উঠিয়ে পুড়িয়ে ফেলা।
- রোগমুক্ত এলাকা হতে বীজ সংগ্রহ করা।
- বীজ বা চারা শোধন করা। ব্যাভিস্টিন/অটোস্টিন অথবা অনুমোদিত বীজ শোধনকারী ছত্রাকনাশক ২-৩ গ্রাম ১ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে তার মধ্যে ১ কেজি বীজ ১২ ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করা।