ধানের মাজরা পোকা ধানক্ষেতে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এই পোকা চিনে রাখা, এর আক্রমণের লক্ষণ, ক্ষতি এবং প্রাকৃতিক ও রাসায়নিক দমন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই গাইড।
ক্ষতির লক্ষণ সমূহ:
- মাজরা পোকার সদ্য ফোটা কীড়াগুলো ২-৪ দিন খোল পাতার ভিতরের অংশ খেয়ে ধানের কান্ডে প্রবেশ করে।
- ক্রমান্বয়ে কান্ডের ভিতর খেয়ে মাঝখানের ডিগ কেটে দেয়। ফলে শীষ আগেই মরা ডিগের সৃষ্টি হয় যাকে ডেড হার্ট বলে।
- গাছের থোর আসার পরে ডিগ কেটে দিলে শীষ শুকিয়ে মারা যায় বলে একে মরা শীষ বা হোয়াইট হেড বলে।
- শীষের ধান চিটা হয় এবং শীষটা সাদা হয়ে যায়। মরা ডিগ টান দিলে সহজেই উঠে আসে ও পোকা খাওয়ার ছিদ্র ও কীড়ার মলের উপস্থিতি দেখা দেয়।
দমন ব্যবস্থাপনা সমূহ:

অরাসায়নিক দমন ব্যবস্থাপনা:
- ক্ষেতে ডালপালা পূতে (পার্চিং) দিয়ে পোকা খেকো পাখি বসার ব্যবস্থা করে পূর্ণবয়স্ক মথের সংখ্যা কমানো যায়।
- মাজরা সহনশীল ধানের জাত চাষ করা।
- হাতজাল দিয়ে মাজরা পোকার মথ ধরে মেরে ফেলা।
- আলোক ফাদে মথ আকৃষ্ট করে মেরে ফেলা।
- ধান কাটার পর নাড়া পূড়ে ফেলা।
- মহগনির বীজ পানিতে ভিজিয়ে রেখে যে কষ হয় তা ৬-৭ গুন পানিতে মিশিয়ে স্প্রে করা।
রাসায়নিক দমন ব্যবস্থাপনা:
- প্রতি বর্গমিটারে ২-৩টি স্ত্রী মথ বা ডিমের গাঁদা অথবা মাঝ কুশি অবস্থা থেকে থোর আসা পর্যন্ত ১০-১৫% মরা ডিগ অথবা ৫% মরা শীষ দেখা গেলে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে।
- যেমন: ভিরতাকো বা বেল্ট এক্সপার্ট অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।