ধানের পাতা মোড়ানো পোকা ধান চাষে এক মারাত্মক ক্ষতিকর কীট। এই আর্টিকেলে পোকাটি চিনার উপায়, ক্ষতির লক্ষণ ও সহজ ঘরোয়া প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
ক্ষতির লক্ষণ
- ডিম থেকে স্যে বের হওয়া কীড়া ভাজকৃত পাতার সবুজ ক্লোরোফিল কুড়ে কুড়ে খায়।
- প্রথমে ইন্সটারে দলবদ্ধভাবে খায়এবং দ্বিতীয় ইন্সটারে বয়স্ক পাতায় স্থানান্তরিত হয়ে পাতাকে লম্বালম্বিভাবে মোড়ায় এবং তা পুত্তলী হওয়ার আগ পর্যন্ত মোড়ানো পাতার অভ্যন্তরে থেকে খেয়ে ফেলে এবং সাদা দাগের সৃষ্টি করে।
- লার্ভা মুখ থেকে সূতার মতো আঠালো পদার্থ নি:সৃত করে পাতাকে সেলাই করে নলের মতো করে ফেলে।
- আক্রমণ বেশি হলে পুড়ে যাওয়ার মোতা মনে হয়।
দমন ব্যবস্থাপনা:

অরাসায়নিক দমন ব্যবস্থাপনা-
- পার্চিং বা ডাল পূতে দেয়।
- আলোক ফাঁদ ব্যবহার করা ।
- ঘাষ জাতীয় আগাছা অর্থাৎ বিকল্প পোষক দমন করা ।
- হাত জাল দিয়ে মথ ধরে মেরে ফেলা।
- প্রাকৃতিক শত্রু ব্যবহার যেমন- মাকড়সা, ক্যারাবিড বিটল, ড্যামসেল ফ্লাই, ট্রাইকোগ্রামা বোলতা ইত্যাদি।

রাসায়নিক দমন-
- শতকরা ৩৫% পাতার ক্ষতি হলে অথবা প্রতি গোছা ধান গাছে ৪টি পূর্ণ বয়স্ক পোকা থাকলে অনুমোদিত কীটনাশক স্প্রে করতে হবে।
- যেমন: ভিরতাকো বা সুমিথিয়ন অনুমোদিত মাত্রায় স্প্রে করতে হবে।